মোরেলগঞ্জে বিনামূল্যে রক্তদান কর্মসূচি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০৮
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সার্বজনীন হিন্দু উন্নয়ন সংঘের উদ্যোগে শুক্রবার বিকেলে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা হয়। পৌর সদরের কৃষি ব্যাংক সড়কের কার্যালয়ে সংগঠনের সদস্যদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। হিন্দু উন্নয়ন সংঘের উপদেষ্টা সদস্য পংকজ কুমার হালদার থেলাসেমিয়া রোগে আক্রান্ত অপর এক সদস্য মিঠুন কুমার রায় বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ পোদ্দার প্রমুখ।