শোক সংবাদ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১১
ইঞ্জিনিয়ার গোলাম আকবর
বিশিষ্ট প্রকৌশলী ও কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার গোলাম আকবর খান (৭২) গত ২ জানুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ, নাতনী, দুই ভাই, চার বোন রেখে গেছেন। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ছৈলাদি গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে ১৯৪০ সালের ৩রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
আলহাজ্ব একেএ সমিরউদ্দিন
ঢাকা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আলহাজ্ব এ.কে.এম সমির উদ্দিন (৬৮) শুক্রবার ল্যাব এইড হাসপাতালে চিকিত্সারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শরীফ মাহমুদ
কবি সেলিম মাহমুদের ছোট ভাই শরীফ মাহমুদ (৪৭) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন রেখে গেছেন। ময়মনসিংহ জিলা স্কুল মাঠে জানাজা শেষে তাকে গুলকীবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
মোঃ সোহরাব সিকদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আনইলবুনিয়া গ্রামের নিবাসী খুলনা স্টার জুট মিলের কর্মচারী মোঃ সোহরাব সিকদার (৫১) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শাহ ছিদ্দিক হোসেন
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক ও শাহ্ মোঃ আনোয়ার হোসেনের পিতা শাহ্ ছিদ্দিক হোসেন (৯৫) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দুই স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।