চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষকদের কর্মবিরতি শুরু

মর্যাদা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে গতকাল শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম পলিটেকনিক ও মহিলা পলিটেকনিকের শিক্ষকরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত টানা এই কর্মবিরতি চলবে। বাপশিস চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ১৯৫৫ সাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষকদের পদবি জুনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর বা ওয়ার্কশপ সুপার, চিফ ইনস্ট্রাক্টর হিসেবে বিন্যস্ত করা হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষকদের পদোন্নতির সুযোগ একেবারেই কম। ৮ দফার দাবির মধ্যে রয়েছে-পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য জুনিয়র লেকচারার-লেকচারার-প্রফেসর ক্যাটাগরি বাস্তবায়ন ইত্যাদি।