মাইজভান্ডার দরবার
শরীফে মহাসম্মেলন
শেষ হলো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৫
আশেকানে মাইজভান্ডারি অ্যাসো-সিয়েশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে পবিত্র কোরআন ছুন্নাহর আলোকে মাইজভান্ডারি মহাসম্মেলন শেষ হলো। এতে প্রধান অতিথির বক্তব্যে বাবা ভান্ডারির পৌত্র হযরত শাহ সুফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন, হানাহানি ও রক্তপাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথ অনুসরণ করলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। মানবজীবনে চলনে-বলনে কোরআন ছুন্নাহর আর্দশ থাকলেই প্রকৃত মোমিন হওয়া যায়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:শাহজাদা ছৈয়দ নূরুল বশর আল-মাইজভান্ডারি, খান টিপু সুলতান এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন প্রমুখ। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি।