নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:৪০
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শফিউদ্দিন (৫৭) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি শনিবার বিকালে কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে নালিতাবাড়ী শহরে আসার পথে রানীগাঁও নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি শফিউদ্দিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত শফিউদ্দিনকে নালিতাবাড়ীতে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় নিহত শফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা করেছেন।