২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

গত শনিবারের পর ২৯। বাইরের দেশ আমাদের শাসন করেছে কেন? (ক) জ্ঞান বিজ্ঞানে উন্নয়ন হয়নি বলে (খ) তথ্য প্রযুক্তিতে অংশ নেয়নি বলে (গ) শিল্প বিপ্লবে অংশ নেয়নি বলে (ঘ) অর্থ সম্পদ ছিল না বলে ৩০। গাঁয়ের বুড়ো মানুষটি কী গল্পকাহিনী শোনাচ্ছে? (ক) বেহুলা-লখিন্দারের কাহিনী (খ) কল্পিত কাহিনী (গ) আমীর সাধুর কাহিনী (গ) মুক্তিযুদ্ধের গল্প ৩১। কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? (ক) তিনি জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বলে (খ) তিনি সমাজের প্রচলিত নিয়ম-নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বলে (গ) তিনি ব্রিটিশ শাসন ও সামাজিক অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বলে (গ) তিনি ধর্মের নামে অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বলে নিচের উদ্দীপক থেকে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও: ঢাকা শহর বিশ্বের অন্যান্য শহরের মতো উন্নত না হলেও একটি জায়গায় ঢাকাও পিছিয়ে নেই। সেটি হলো এ শহরের বিভিন্ন সড়কের নাম করা হয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে। ৩২। পারীর মানুষের সাথে ঢাকার মানুষের মিল কোথায়? (ক) উভয়ই উন্নত শহর বসবাস করে (খ) উভয়ই শিক্ষা বিষয়ে গবেষণা করে (গ) উভয়ই বিশ্বসচেতন বলে মনে করে (ঘ) উভয়ই ইতিহাস সচেতন বলে মনে করে ৩৩। ‘পারী’ রচনার আলোকে ঢাকার প্রীতি থেকে শিশুরা- i. পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারবে ii. স্বদেশের ঐতিহ্য চিনতে পারবে iii. দেশাত্মবোধের কাজে উদ্বুদ্ধ হতে পারবে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৪। “চাই, চাই, আরও চাই”- এখানে কী চাওয়ার কথা বলা হয়েছে? (ক) বংশগৌরব (খ) অন্নবস্ত্র তথা অর্থ (গ) সাজগোজ (ঘ) মনুষ্যত্ববোধ ৩৫। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন? (ক) বাংলা ভাষার অক্ষর (খ) সংস্কৃত ভাষার অক্ষর (গ) আরবি ভাষার অক্ষর (ঘ) দেবনাগরী ভাষার অক্ষর ৩৬। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রাঞ্জলতার প্রধান বৈশিষ্ট্য কী? (ক) পড়ামাত্র বুঝতে পারা (খ) যা বলতে চাই তা বলতে পারা (গ) লিখতে গিয়ে সুন্দর শব্দাবলী বাছাই করা (ঘ) যা লিখতে চাই তা সুন্দর করে লেখা ৩৭। শহিদ মিনার কেন নির্মিত হয়েছিল? (ক) ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষার্থে (খ) মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে (গ) ডাক্তারদের স্মরণ করার জন্য (ঘ) ছাত্রসমাজের স্মৃতি রক্ষার্থে নিচের উদ্দীপক থেকে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও: হ, বেবাক মানুষেরই এমবায় ঠকাইছে। করিম গাজী বলে- আরে মিয়া এমন কারবারডা অইল আর তুমি ফির্যা চলছ? কী করমু তয়? কী করবা, খেকিয়ে ওঠে করিম গাজী।-চল আমাগ লগে, দেহি কী করতে পারি। ওসমান দেখে এদের সকলের হাতে লাঠি।...একটা কিছু না কইর্যা ছাইড়্যা দিমু? তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে- হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে। ৩৮। উদ্দীপকের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা কোনটি? (ক) অভিযাত্রিক (খ) শহিদ স্মরণে (গ) দুর্মর (ঘ) স্বাধীনতা তুমি ৩৯। উক্ত ভাবের সাথে সঙ্গতিপূর্ণ চরণ- (ক) এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা (খ) হয় ধান নয় প্রাণ- এ শব্দে সারা দেশ দিশাহারা (গ) অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক (ঘ) যখন বুকের রক্ত লিখেছি একটি নাম বাংলাদেশে ৪০। মাখনকে ‘অকালতত্ত্বজ্ঞানী মানব’ বলা হয় কেন? (ক) অল্প বয়সে অনেক বেশি পাকামো দেখানো (খ) অবাধ্যতার পরিমাপ সম্পর্কে ধারণার অভাব (গ) খেলার সঙ্গীদের জব্দ করার ফন্দি বের করা (ঘ) বড় ভাই ফটিককে উচিত শিক্ষা দেওয়া উত্তর :২৮। ঘ ২৯। গ ৩০। গ ৩১। গ ৩২। ঘ ৩৩। ঘ ৩৪। খ ৩৫। ক ৩৬। ক ৩৭। ক ৩৮। গ ৩৯। খ ৪০ ক।