২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি
সামাজিক বিজ্ঞান
মুহাম্মদ শাহীন আল মামুন সহকারী শিক্ষক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
১। অর্থনৈতিক কাজ কোনটি?
ক) মায়ের শিশু পরিচর্যা খ) কৃষকের কৃষিকাজ
গ) কবির কাব্য রচনা ঘ) ধার্মিকের ধর্মচর্চা
২। অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি?
ক) সামাজিক মানুষ খ) সম্পদ
গ) অর্থনৈতিক কার্যাবলি ঘ) অর্থনৈতিক কল্যাণ
৩। অর্থনৈতিক কাজ হল -
ক) মায়ের শিশু পরিচর্যা খ) ধার্মিকের ধর্মচর্চা
গ) লেখকের সাহিত্যচর্চা ঘ) নার্সের সেবা
৪। মানুষের জীবনের ক্ষেত্রে কোনটি অসীম?
ক) অভাব খ) শখ
গ) যোগান ঘ) ভালো খাবার
৫। গৃহ পরিচারিকার কাজ হল-
ক) সামাজিক কাজ খ) অসামাজিক কাজ
গ) অর্থনৈতিক কাজ ঘ) সেবামূলক কাজ
৬। অর্থনৈতিক কাজ নয় কোনটি?
ক) কৃষকের কৃষিকাজ খ) শিক্ষকের শিক্ষকতা করা
গ) জেলের মাছ ধরা ঘ) ভিক্ষুকের ভিক্ষা করা
৭। অর্থনীতির জনক কে ?
ক) এডাম স্মিথ খ) জন স্মিথ
গ) গ্রায়েম স্মিথ ঘ) স্টিভেন স্মিথ
৮। সামপ্রতিককালের অর্থনীতিবিদগণের মতে কার সংজ্ঞা অধিকতর গ্রহণযোগ্য?
ক) এডাম স্মিথ খ) এল রবিন সন
গ) এরিস্টটল ঘ) হিরোডোটাস
৯। ‘Economics’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত ?
ক) Amalgan খ) oikonomia
গ) ordinary ঘ) Parakin
১০। জাতিসমূহের সম্পদের প্রকৃতি অনুসন্ধান করে কোনটি?
ক) পৌরনীতি খ) অর্থনীতি
গ) রাষ্ট্রবিজ্ঞান ঘ) ফিজিওলজি
১১। মানুষের অভাব অফুরন্ত কিন্তু সম্পদ সীমিত- এটি অর্থনীতির কততম বিষয়বস্তু?
ক) ৪ খ) ২ গ) ৩ ঘ) ১
১২। সম্পদের স্বল্পতা এবং বাছাই সমস্যা থেকে উদ্ভূত সমস্যাগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ১ খ) ১২ গ) ৩ ঘ) ৪
১৩। কীভাবে উত্পাদন করা হবে; এটি কততম মৌলিক অর্থনৈতিক সমস্যা?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১৪। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উত্পাদনের পরিমান নির্ধারিত হয় উত্পাদন খরচ ও..........দ্বারা।
ক) মজুরি খ) সুদের হার গ) মুনাফা ঘ)দাম
১৫। পূঁজিবাদী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে?
ক) বণ্টন ব্যবস্থা খ) বিনিময় ব্যবস্থা
গ) বাণিজ্য ব্যবস্থা ঘ) মূল্য ব্যবস্থা
১৬। কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উত্পাদনে উত্পাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে?
ক) মিশ্র অর্থনীতি খ) ধনতান্ত্রিক
গ) সমাজতান্ত্রিক ঘ) ইসলামী অর্থ ব্যবস্থা
১৭। কী কারণে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় ?
ক) অধিক উত্পাদন খ) সসীম অভাব
গ) সম্পদের স্বল্পতা ঘ) অসীম অভাব
১৮। দ্রব্যসামগ্রী পাওয়ার ইচ্ছাকে কি বলে?
ক) অভাব খ) চাহিদা গ) সম্পদ ঘ) যোগান
১৯। দ্রব্যসামগ্রী কয় প্রকার হতে পারে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২০। মানুষের সব অর্থনৈতিক কাজের মূলে কি রয়েছে?
ক) চাহিদা খ) আকাঙ্ক্ষা গ) অভাব ঘ) সম্পদ
২১। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২২। বিলাসজাত অভাব কোনটি?
ক) উচ্চতর শিক্ষা খ) চা গ) মূল্যবান গাড়ি ঘ) বস্ত্র
২৩। অবস্তুগত দ্রব্যকে কি বলে?
ক) সেবা খ) উপযোগ গ) উভয়ই ঘ) একটিওনা
২৪। অবাধলভ্য দ্রব্য কোনটি?
ক) আলো খ) বাতাস
গ) নদীর পানি ঘ) সবগুলো
২৫। উত্পাদক দ্রব্য কোনটি?
ক) খাদ্য খ) বস্ত্র গ) পানীয় ঘ) যন্ত্রপাতি
২৬। সম্পদের কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৭। উপযোগ সম্পদের কততম বৈশিষ্ট্য?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৮। নিম্নের কোনটি সম্পদ?
ক) বাতাস খ) মমতা
গ) শিক্ষকের দক্ষতা ঘ) একটিও না
২৯।কোনটি মানসিক ধারনা?
ক) অভাব খ) উপযোগ গ) সম্পদ ঘ) যোগান
৩০। চাহিদার কয়টি শর্ত রয়েছে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
পরবর্তী অংশ আগামীকাল
উত্তর :১। খ, ২। গ, ৩। ঘ, ৪। ক, ৫। গ, ৬। ঘ, ৭। ক, ৮। খ, ৯। খ, ১০। খ, ১১। গ, ১২। গ, ১৩। খ, ১৪। ঘ, ১৫। ঘ, ১৬। খ, ১৭। গ, ১৮। খ, ১৯। খ, ২০। গ, ২১। গ, ২২। গ, ২৩। ক, ২৪। ঘ, ২৫। ঘ, ২৬। ঘ, ২৭। ক, ২৮। ঘ, ২৯। খ, ৩০। গ,