‘টেলিফোনি’র সিক্যুয়ালে বিয়ন্স
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
পপস্টার বিয়ন্স এবং লেডি গাগা সম্প্রতি নতুন একটি গান করলেন। ২০১০ সালে লেডি গাগা ঘোষণা দিয়েছিলেন তার ‘টেলিফোনি’ গানের সিক্যুয়াল হবে। এবারের গানটি সেই গানেরই সিক্যুয়াল। তবে অন্যান্য সিক্যুয়ালের মতো গানের নামের পেছনে কোনো সংখ্যা ব্যবহার হচ্ছে না। গানের নামকরণ করা হয়েছে ‘র্যাটচ্যাট’। গানটি লিখেছেন প্রখ্যাত র্যাপার অ্যাজেলিয়া ব্যাঙ্কস। বিয়ন্স ও লেডি গাগা দু’জনে মিলেই গানটি গেয়েছেন এবং গানের মিউজিক ভিডিওতেও দু’জনে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে বিয়ন্স ও লেডি গাগা ‘ভিডিও ফোন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন। বিয়ন্স তার টুইটারে মাধ্যমে ভক্তদের জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই গানটির প্রচার শুরু হয়ে যাবে।