অবমাননা এড়ালো ভারত

পাকিস্তানের বিপক্ষে ৫-১ ব্যবধানে সিরিজ হারের রেকর্ড ভারতের, ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচে হারের রেকর্ড আছে; আছে দেশের বাইরে হোয়াইট ওয়াশের রেকর্ড; কিন্তু পাকিস্তানের বিপক্ষে দেশে বা দেশের বাইরে কোথাও কোনো দিন হোয়াইট ওয়াশ হয়নি ভারত। কাল সেই কলঙ্ক দেখতে পাচ্ছিল ভারতীয় দল। অবশেষে রুদ্ধশ্বাস এক ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ালো আগেই সিরিজ হেরে যাওয়া ভারত। মাত্র ১৬৭ রান তাড়া করতে গিয়ে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ১০ রানে হারল সিরিজের শেষ ম্যাচ। দিল্লীর ফিরোশ শাহ কোটলাতে ভারত মান বাঁচানোর ম্যাচে সাঈদ আজমলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল-আউট হয়ে যায় মাত্র ১৬৭ রানে। ভারতের শুরুটা আবারও যাচ্ছেতাই ভাবে শুরু হয়েছিল। দুই পেসার মোহাম্মদ ইরফান ও জুনায়েদ রীতিমতো ত্রাস সৃষ্টি করে শুরু করেছিলেন। ইরফান ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন এবং জুনায়েদ ৯ ওভারে ১ উইকেট নিতে মাত্র ১৭ রান দিয়েছেন। ওভার প্রতি রান ২-এরও কম! ফলে ধোনি ও রায়নার আরেকটি লড়াইয়ের পরও ইনিংসের ৬.২ ওভার বাকী থাকতে ১৬৭ রানে অল-আউট ভারত। আজমল নিলেন ২৪ রানে ৫ উইকেট। এই রানের জবাব দিতে গিয়ে পাকিস্তান আগের দুই ম্যাচের মতো দাপুটে শুরু তো করতেই পারেনি। উল্টো মাথা নিচু করে ব্যাট করতে থাকার ফল হিসেবে নিয়মিত উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। বিনয় কুমার, ইশান্ত শর্মা ও অশ্বিনের বোলিংয়ে ১৫৭ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচে হারলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে টানা তৃতীয় হারের মুখ দেখত ভারতীয় দল। মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ী দলের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা আসলে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজহারউদ্দিনসহ গত কয়েক প্রজন্মের কোনো অধিনায়কেরই নেই। ভারত সর্বশেষ ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল সেই আশির দশকে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পরপরই ভারতকে এই অভিজ্ঞতা উপহার দিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। কপিল দেব ও সৈয়দ কিরমানির দলকে ৫-০ ব্যবধানে ভারতে এসে সিরিজ হারিয়ে বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে গিয়েছিল ক্যারিবিয়রা। ১৯৮৯ সালে ইমরান খানের পাকিস্তান দল অল্পের জন্য এই লজ্জা দিতে পারেনি রবি শাস্ত্রীর ভারতকে। সেবার পাকিস্তান ৫-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। ভারত সর্বশেষ যে কোনো দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল ২০০৬ সালে। দক্ষিণ আফ্রিকা তাদের মাটিতে সফরকারী ভারতকে ৪-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল। ফলে হোয়াইট ওয়াশের অভিজ্ঞতাটাই ছয় বছর পর পেল ভারত। এ ছাড়া ২০০৪ সালে পাকিস্তান দল বিসিসিআইয়ের প্লাটিনাম জুবিলি ম্যাচ খেলতে এসে জিতে ফিরেছিল। ১-০ ব্যবধানের সে ম্যাচকে সিরিজ হিসেবে বিবেচনা করা হয় না।