ফেনীতে আজ শুরু বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল। এ টুর্নামেন্টে অংশ নেবে ফেনী, লক্ষ্মিপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয় জেলা ক্রীড়া সংস্থা দল।