শেরপুরে আজ থেকে ১ম বিভাগ ক্রিকেট শুরু

শেরপুরে তিন বছর পর আজ সোমবার থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে এমসিসি ক্লাব বনাম আজাদ স্পোর্টিং ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।