রূপগঞ্জে পিঠা উত্সব
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার উদ্যোগে গত শনিবার পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। এবারের পিঠা উত্সবে ১০১ প্রকার পিঠাসহ সব ধরনের মিষ্টি স্থান পেয়েছে। পিঠা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোঃ শহিদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মিরাজ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হোসেন চৌধুরী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, প্রকৌশলী তুষার আহম্মেদ প্রমুখ।