মে ধা বী মু খ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
এনাম আদিব
খায়রুল এনাম আদিব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে শাহজাহান আবেদীন ও হাসিনা আক্তার ডলির পুত্র।
রাশিদাতুজ জোহরা
প্রাথমিক সমাপনী পরীক্ষায় রাশিদাতুজ জোহরা (তানজিলা) এ, কে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দনিয়া থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. খোরশেদ আলম দৈনিক ইত্তেফাকের কর্মচারি ও মাতা হোসনেয়ারা বেগম (হাসনু) গৃহিণী।
নিশাত তাসনিম জুহি
নিশাত তাসনিম (জুহি) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (ইংরেজি ভার্সন) মিরপুর গার্লস আইডিয়াল ল্যাব: ইনস্টিটিউট, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে বরগুনার বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন সিকদার ও সৈয়দা লায়লা বিলকিসের মেয়ে।
আয়েশা জান্নাত
সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আয়েশা জান্নাত পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবীর উদ্দিন ও সুজিনা বেগম লিপির মেয়ে।
মুনিরুজ জামান
মুনিরুজ জামান প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিরামপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে বিরামপুর বিজুল কামিল স্নাতকোত্তর মাদরাসার উপাধ্যক্ষ ড. নূরুল ইসলাম ও মরিয়ম খাতুনের বড় ছেলে।
মো. মারুফুল ইসলাম
এবারের জেএসসি পরীক্ষায় মো. মারুফুল ইসলাম খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে একমি ল্যাবরেটরীজ লি: এর ম্যানেজার মো. শফিকুল ইসলাম ও বেবী নাজনীনের জ্যৈষ্ঠ পুত্র।
রাইসুল হাসান হূদয়
জেএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর পাথফাইন্ডার ল্যাব স্কুল এন্ড কলেজ থেকে রাইসুল হাসান হূদয় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা দৈনিক ইত্তেফাকের শাহজাদপুর সংবাদদাতা শফিউল হাসান লাইফ ও মা রাকিবা খাতুন শিক্ষিকা।
তাহরিম ফেরদৌস
তাহরিম ফেরদৌস (উত্স) হাজী আহমেদ আলী পাবলিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এ. এ, নূরুদ্দীন তালুকদার মুকুল এবং মাতা ব্র্যাক কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস (লিপি)।
সানিয়া তাসিনম (সানি)
সানিয়া তাসিনম (সানি) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নোয়াখালীর চাটখিল উপজেলাধীন খালিশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে এ.এস.এম. আব্দুল আউয়াল এবং একই স্কুলের শিক্ষিকা রোকেয়া বেগমের প্রথম সন্তান।
নাদিরা সুলতানা (সামিয়া)
নাদিরা সুলতানা (সামিয়া) ধানমন্ডি স্কলার স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এ.এন.এম সাজ্জাদ হোসেন একজন ব্যবসায়ী এবং মা কাজী নায়ার সুলতানা গৃহিণী।
কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ইত্তেফাক লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা এস, এম শরিফুল ইসলামের ভাইঝি।
সানজিদা সুলতানা বেলী
সানজিদা সুলতানা (বেলী) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডেমরা থানাধীন বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ, দনিয়া থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আর.এম. ফরহাদ উদ্দীন (টগর) ও মোসাম্মত্ আকলিমা খাতুনের মেয়ে।
আয়শা কুদ্দুস ঐশী
আয়শা কুদ্দুস ঐশী জেএসসি পরীক্ষায় ঢাকার শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা নিবাসী সেনা সার্জেন্ট মো. কুদ্দুস খান এবং নিলুফা ইয়াসমিনের প্রথম কন্যা।
দীপা রানী
দীপা রানী রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে দুলাল সরকার ও সাগরী সরকারের মেয়ে। সে তার ভালো ফলাফলের জন্য শিক্ষকদের সহযোগিতার কথা বলেছে।
আবদুল্লাহ শাহরিয়ার রিজভী
মো. আবদুল্লাহ শাহরিয়ার রিজভী জেএসসি পরীক্ষায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. এমদাদুল হক (রাজা মিয়া) একজন ব্যবসায়ী ও মাতা শাহেলা আকতার খান গৃহিণী। সে সকলের দোয়াপ্রার্থি।