মেয়র কামরানের
সঙ্গে জাতিসংঘের
প্রতিনিধির সাক্ষাত্
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নেইল ওয়ার্কার শনিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে তার অফিসে সাক্ষাত্ করেন।
মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলাদেশের দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অবদান রাখায় নেইল ওয়ার্কারকে ধন্যবাদ জানান। সাক্ষাত্কালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের টাউন ম্যানেজার গণেশচন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।