মির্জাপুরে গবাদি পশুর চিকিত্সা সেবায় সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গবাদি পশুকে চিকিত্সা সেবা প্রদান করা হয়। গতকাল রবিবার মির্জাপুর উপজেলার রানাশাল উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ক্যাম্পে দিনব্যাপী এ চিকিত্সা সেবা প্রদান করা হয়। মির্জাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান এবং রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, সেনাবাহিনী সাভার অঞ্চলের ব্যবস্থাপনায় কৃষকবান্ধব শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে এ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর সাভার অঞ্চলের কর্নেল (এ্যাডমিন) মো. হাফিজুর রহমান। এ সময় লেফটেন্যান্ট কর্নেল এবিএম আবদুল হান্নান, লেফটেন্যান্ট কর্নেল এসএম আজিজুল করিম হুসাইনী, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. সাকাওয়াত হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লুত্ফর রহমান সিদ্দিকী, মির্জাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শামসুর রহমান, ভ্যাটেরিনারি সার্জন ডা. সাজিয়া আফরিন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন, সাংবাদিক জহিরুল ইসলাম সেলী, জাহাঙ্গীর হোসেন এবং মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।