‘দুই দলই ক্ষমতার জন্য রাজনীতি করে’

সিপিবি বাসদের ঢাকা-কক্সবাজার গণজাগরণ অভিযানে পটিয়ার পথসভায় কমরেড খালেকুজ্জামান বলেছেন, দুই দলই জনগণের জন্য নয় ক্ষমতার জন্য রাজনীতি করে। এ সরকার জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে পিষ্ট করছে। এ সুযোগে বিএনপি’র কাঁধে ভর দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামাত মরিয়া হয়ে উঠেছে। গতকাল (৫ জানুয়ারি, শনিবার) সকালে পটিয়া থানার মোড়ে বাসদ পটিয়ার আহবায়ক স.ম. ইউনুচের সভাপতিত্বে সিপিবি পটিয়া উপজেলা সংগঠক মাস্টার শ্যামল দে’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আজহারুল ইসলাম, বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড মাহাবুবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাসদের সমন্বয়ক মানস নন্দী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম সজিব, সিপিবি পটিয়ার সভাপতি কমরেড মুক্তিমান বড়ুয়া, সাধারণ সম্পাদক কমরেড পুলক কুমার দাশ, বাসদ পটিয়া উপজেলা সংগঠক কমরেড মেজবাহ উদ্দিন প্রমুখ।