বড়াইগ্রামে ২১০ মণ ভেজাল গুড় নদীতে !
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১১
নাটোরের বড়াইগ্রামে গত শনিবার ভেজাল মেশানোর অভিযোগে ২১০ মণ খেজুরের গুড় নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। তার আগে এসব গুড় বনপাড়া বাজার থেকে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বনপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে পচা গুড়, চিনি, হাইড্রোজ ও ফিটকারী মেশানোর অভিযোগে আড়ত ও বিক্রেতাদের কাছ থেকে মোট ২১০ মণ গুড় জব্দ করা হয়। পরে জব্দকৃত গুড়গুলো ট্রাকযোগে নন্দকুজা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত গুড়ের বর্তমান বাজার মূল্য ৫ লাখ ৪৬ হাজার টাকা বলে জানা গেছে। এছাড়া অভিযানে আড়ত্দার ও অন্যদের মোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।