সৈয়দপুরে প্রাইমারি স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৈয়দপুরে সরকারি প্রাইমারি স্কুলে ২০ জন পিয়ন-কাম-দপ্তরি নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় সারাদেশের মতো সৈয়দপুরেও ২০ জন পিয়ন নিয়োগ দেয়া হচ্ছে। আর এই চাকরির নিয়োগ পেতে প্রার্থী প্রতি ২ লাখ টাকা ডাক উঠেছে। অথচ একজন পিয়ন ২ বছরে বেতন পাবেন মাত্র ১ লাখ ৬৮ হাজার টাকা। সেই হিসাবে প্রার্থীর ৩২ হাজার টাকা পকেট থেকে গচ্চা দিতে হবে। তারপরও নিয়োগ পেতে মরিয়া হয়ে উঠেছে প্রার্থীরা।