রাবিতে অফিসার-কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট পালিত

চাকরির বয়স ২ বছর বাড়ানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার কর্মচারী ঐক্য পরিষদের অবস্থান ধর্মঘট পালন করেছে। তিনদিনের কর্মসূচির প্রথমদিন শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কোন কাজ হয়নি। এর আগে গত ৩০ ডিসেম্বর তারা ১ দিনের কর্মসূচি পালন করে। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দাবি না মানায় শনিবার থেকে টানা ৩ দিনের অবস্থান ধর্মঘটের ঘোষণা দেয়। রাবি অফিসার কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ডা. শামীম হোসেন চৌধুরী বলেন, আজ সোমবারের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।