নাগরপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:২২
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গত শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সভাপতি পদে কালাচাঁদ পোদ্দার এবং সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন মিয়া নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন মো. বাবুল মিয়া, শংকর কুমার মণ্ডল। অন্যান্য কর্মকর্তা হলেন:সহ-সাধারণ সম্পাদক মো. সায়েদ আলী স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ দীপক প্রামাণিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. হেলাল উদ্দিন। নির্বাচিত সদস্যরা হলেন মো. জহির উদ্দিন, আব্দুল মালেক মিয়া, মো. ভাওয়াল মিয়া, মো. রবিউল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন। ১ হাজার ৮৫ বণিক তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে কমিশনার ছিলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম।