গাজীপুরে মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় মহাসম্মেলন শনিবার গাজীপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতীয় কমিটির মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মো. সোহরাবউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসানউদ্দিন সরকার, জাতীয় পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এমএ। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ার রত্ন। সকালে মহাসমাবেশের উদ্বোধন করেন গাজীপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সুলতানউদ্দিন।