নাসিরনগরে হত্যার চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউপি চেয়ারম্যান জামাল মিয়াকে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন, মোঃ বাবুল মিয়া, আবদুর রহমান, দেওয়ান আজাদ, জামাল মিয়া ও মারাজ মুন্সী প্রমুখ। গত মঙ্গলবার গভীর রাতে হরিপুর ইউপির নির্বাচনী পরবর্তী ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়ির গ্রিল কেটে জামাল চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় গ্রিল কাটার যন্ত্র, দেশীয় তৈরি হাত বোমা, কয়েক লিটার দাহ্য পদার্থ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পুলিশী ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এলাকাবাসী এ কর্মসূচি নেয়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো এজাহার নেয়া হয়নি।