চাঁপাইনবাবগঞ্জে চাঁমাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁমাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। শনিবার ২ দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিচারপতি এ.টি.এম ফজলে কবির, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অনুষ্ঠানের শুরুতে শতবর্ষ উত্সবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা প্রশাসক ড. শাহ আলম প্রমুখ।