তালায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা দারুল উলুম কওমিয়া মাদ্রাসার ছাত্র মো. রোস্তম আলী (১০) প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ। সে জেয়ালা নলতা গ্রামের হোসেন আলী বিশ্বাসের পুত্র। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের স্বজনরা জানান, ২৪ ডিসেম্বর বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় রোস্তম আলী। পরদিন তারা জানতে পারেন সে ঐদিন মাদ্রাসায় যায়নি। রোস্তম আলীর সন্ধান পাওয়া গেলে ০১৯৪৮-১০৭৭৮৩ মোবাইলে জানানোর অনুরোধ করা হয়েছে।