ইত্তেফাক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন

আলমগীর সভাপতি, আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

গত ৫ জানুয়ারি দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০১৩-২০১৫ দৈনিক ইত্তেফাক-এর প্রেসশাখা কাজলারপাড়স্থ বিনোদন সংঘে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাব-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ আবুল খায়ের। সদস্য হিসেবে ছিলেন দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও ডিইউজে ইত্তেফাক ইউনিটের ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আলমগীর হোসেন খান, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আবু কাওসার ও মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত গোলাম সরওয়ার আজাদ, সহকারী সম্পাদক পদে নির্বাচিত মো. আমজাদ হোসেন ও মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত মো. আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক পদে নির্বাচিত মো. মোশাররফ হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আব্দুস সালাম আকন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত মো. মোস্তফা কামাল হাওলাদার, মো. খলিলুর রহমান-১, মুর্শেদুল ইসলাম, মো. সাব্বির হোসেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মো. আসাদউল্লাহ। আরো সহযোগিতা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মো. কামাল উদ্দিন, অর্থনীতি সম্পাদক জামাল উদ্দীন এবং দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র রায়। নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান দৈনিক ইত্তেফাক ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র রায়, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাশেম, মহাসচিব মো. কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম। —প্রেসবিজ্ঞপ্তি