দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ২৫ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৫ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ ৮। আপনার শুভসংখ্যা-৮। শুভবার:শনিবার। শুভরত্ন: নীলা। প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল ও সিরিয়াস। আপনার মধ্যে রয়েছে বিষণ্নতার ছাপ, সেই সাথে উচ্চাভিলাষী ও বিতর্কপ্রিয় হওয়ায় আপনার ব্যক্তিত্ব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। ধৈর্য, অধ্যবসায় ও দৃঢ়তা আপনার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আপনার জীবনে বাধা আসবে অনেক, ভুল বুঝাবুঝি হবে প্রচুর। পরিস্থিতি ও পরিবেশের আনুকূল্য আপনি খুব কমই পাবেন। অনেক দায়িত্ব অর্পিত হতে পারে আপনার উপর। নিজের চেষ্টায় ধীরে ধীরে আপনি সাফল্যের পথে অগ্রসর হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রক গায়ক এলভিস প্রেসলি, কথাশিল্পী ডেনিস হুইটলি, জ্যোতির্বিদ ফ্রাঙ্ক ওয়াটসন ডাইসন, শিল্পী দেবদাস চক্রবর্তী, জ্যোতির্বিদ স্টিফেন হকিং, টেলি সামাদ, সলিমুল্লাহ, রাজনীতিক নূরুল হুদা, আশাপূর্ণা দেবী। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। দিনের কাজকর্ম শেষ করা নাও হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। মনের কথা প্রকাশ না করলেই ভালো করবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শরীর খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো ধরনের আইনগত সমস্যায় জড়াতে পারেন। অংশীদারী ব্যবসার জন্য দিনটি শুভ নয়। সতর্ক থাকার চেষ্টা করুন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অহেতুক দুশ্চিন্তা দেখা দিতে পারে। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। শরীর অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য মন খারাপ থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা আশা করতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে কর্মচারীদের উপর দায়িত্ব নির্ভর করবেন না। কোন কারণে কর্মচারীরা অসহযোগিতা করতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। জনসংযোগে সুফল পাবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্তৃত্ব নিজের হাতে রাখার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। আজ কাউকে ধারকর্য দেয়া ঠিক হবে না। কোন ব্যাপারে বেশি জেদ করতে যাবেন না। তাতে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আজ আপনার নামে কেউ দুর্নাম রটাতে পারে। অকারণ অপবাদকে পাত্তা দিবেন না। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অংশীদারী ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা না করাই ভালো। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ জমিজমার ব্যাপারে কোন সমস্যা দেখা দিতে পারে। ধৈর্যের সাথে মোকাবিলা করুন। হঠাত্ কোন সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মচারীদের ওপর নির্ভর করা ঠিক হবে না। নিজেই ব্যবসার প্রতি অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আজ না নিলেই ভালো করবেন। পাওনা টাকা পেতে বিলম্ব হতে পারে। তবুও জোর তাগদা দিন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ জমিজমা সংক্রান্ত ব্যবসায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোন সূত্র থেকে কোন অর্থাগম হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ আপনার নিজের ইচ্ছেমতো সকল কাজে সাফল্য নাও আসতে পারে। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অংশী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। বেকারদের চাকরির ইন্টারভিউতে সাফল্য আসতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। অহেতুক কোন সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। কিন্তু সহকর্মীরা শত্রুতা করতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। তবে আমদানী-রপ্তানি ব্যবসায় কিছুটা ঝামেলা হতে পারে।