জোকস

এক লোক গাড়ির চাবি দিয়ে অনেকক্ষণ থেকে তার কান চুলকাচ্ছিলেন। বিষয়টি বেশ অনেকক্ষণ দূর থেকে দেখার পর আরেক ভদ্রলোক কৌতুহলী হয়ে এগিয়ে এসে জানতে চাইলেন, ‘ভাই আপনি এতক্ষণ চেষ্টা করেও যখন স্টার্ট নিতে পারছেন না তখন আপনি বললে আমি কী আপনাকে ধাক্কা দিয়ে সাহায্য করতে পারি?’ সান্তা :বান্তা, তুই আর আগের মতো আমাকে এসএমএস দিস না কেন? বান্তা :পেট্রোলের যা দাম, তাই আর এসএমএস দেওয়ার কথা ভাবতে পারি না। সান্তা :কিন্তু পেট্রোলের দামের সাথে এসএমএস এর কী সম্পর্ক? বান্তা :সম্পর্ক তো আছেই। প্রতিবার মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার পর আমাকে কমপক্ষে দশ কিলোমিটার দূরে যেয়ে সেটা রিচার্জ করতে হয়। আর এজন্য কতটা পেট্রোল পোড়াতে হয় হিসেব কর! প্রথম বন্ধু :জানিস, আমার স্ত্রী কাল রাতে স্বপ্ন দেখেছে এক কোটিপতির সঙ্গে তার বিয়ে হয়েছে। দ্বিতীয় বন্ধু :রাতে স্বপ্ন দেখেছেন, হা-হা-হা। প্রথম বন্ধু :ভারী অদ্ভুত তো, এতে হাসার কী হলো? দ্বিতীয় বন্ধু :আমার স্ত্রী দিনের বেলায়ও সেই স্বপ্ন দেখে, বন্ধু।