বাণিজ্য মেলায় ওয়ালটনের এন্ড্রয়েড এলইডি টিভি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের সর্বশেষ প্রযুক্তি এন্ড্রয়েড এলইডি টেলিভিশন নিয়ে এসেছে ওয়ালটন। এ প্রযুক্তির সাহায্যে এখন থেকে ওয়ালটন টেলিভিশনে ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া মোবাইল ফোনেও এ প্রযুক্তির সাহায্যে আরো সহজ ও দ্রুতগতির ইন্টারনেট ব্রাউস করা সম্ভব। এর ফলে টেলিভিশনের দর্শক টিভি দেখার পাশাপাশি ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে বাণিজ্য মেলা থেকেই এটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ওয়ালটনের এন্ড্রয়েড মোবাইল সেটের বেশকিছু আপডেট ভার্সন আসছে। নতুন বছরে ক্রেতাদের হাতে তুলে দেয়া হবে এসব উচ্চ প্রযুক্তি থ্রিজি ফোন। এরইমধ্যে ওয়ালটনের এ্যান্ড্রয়েড প্রিমো ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। —প্রেস বিজ্ঞপ্তি