সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলন

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (পদার্থবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ নিচে দুইটি স্থানে একটি নির্দিষ্ট সরল দোলকের (L = 0.25 m) জন্য T2 এর মান দেওয়া আছে। ক. G এর সর্বসম্মত মান কত? খ. সরল দোলকের ২য় সূত্রটি ব্যাখ্যা করো। গ. কোন স্থানে সরল দোলকটির কম্পাঙ্ক বেশি নির্ণয় করো। ঘ. “২য় স্থানটি ১ম স্থানটির উপরে অবস্থিত” - উক্তিটি প্রদত্ত তথ্যের আলোকে মূল্যায়ন করো। নমুনা উত্তর ক. আপেক্ষিক রোধের একক m । খ.তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িত্প্রবাহ চলে তা পরিবাহকের পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরা যাক, AB একটি পরিবাহক, এর দুই প্রান্তের বিভব যথাক্রমে VA ও VB । যদি VA > VB হয়, তাহলে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, V = VA - VB । এবং A প্রান্ত থেকে B প্রান্তের দিকে তড়িত্প্রবাহ চলবে। এখন স্থির তাপমাত্রায় পরিবাহকের ভিতর দিয়ে প্রবাহিত তড়িত্ প্রবাহ ও হলে ও’মের সূত্রানুসারে, IV। অর্থাত্ বিভব পার্থক্য দুই গুণ হলে তড়িত্প্রবাহও দুই গুণ হবে। বিভব পার্থক্য তিন গুণ হলে তড়িত্প্রবাহও তিন গুণ হবে। গ. উদ্দীপক উল্লেখিত বর্তনীটিতে ব্যবহূত দুইটি বাতি, একটি ফ্যান ও একটি টিভির মোট ক্ষমতা = (100 + 30 + 50 + 70) W = 250 W এইক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি দৈনিক 7 ঘণ্টা করে চললে,প্রতিদিনের বিদ্যুত্ খরচ = ক্ষমতা x সময় = 250 W x 7 h = 1750 Wh = 1750/1000 kWh = 1.75 kWh তাহলে, প্রতিমাসে (30 দিনে) মোট বিদ্যুত্ লাগবে = (1.75 kWh x 30) kWh = 52.5 kWh ঘ. আমরা জানি, যেহেতু প্রত্যেকটি ক্ষেত্রে বিভব পার্থক্য সমান, সেহেতু প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র নিজেদের সাথে সমান্তরালে সংযুক্ত আছে। আমরা জানি, P = VI এখানে, V = বিভব পার্থক্য = 250 V এবং P = বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 100 W বাল্বটির ক্ষেত্রে, 100 W = 250 V x I বা, I = 0.4 A 30 W বাল্বের ক্ষেত্রে, 30 W = 250 V x I বা, I = 0.12 A 50 W ফ্যানের ক্ষেত্রে, 50 W = 250 V x I বা, I = 0.2 A তাই বর্তনীতে মোট তড়িত্প্রবাহ, I = 0.4 A + 0.12 A + 0.2 A = 0.72 A আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ দুইটি গাড়ি P ও Q এর বিভিন্ন সময়ের গতিবেগ নিচের গ্রাফে যথাক্রমে ODE ও OABC লেখ দিয়ে দেখানো হলোঃ এখানে, P ও Q গাড়ির ভর যথাক্রমে 600 kg ও 800 kg। ক. শক্তির মাত্রা কী? খ. ঋণাত্মক কাজ বলতে কী বোঝায়? গ. গ্রাফে দেখানো O বিন্দু থেকে A বিন্দু পর্যন্ত Q গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ. “গ্রাফে প্রদত্ত A, B, C, D ও E বিন্দুগুলোতে গাড়ি দুইটির গতিশক্তি তুলনা করলে D বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে বেশি হবে এবং C বিন্দুতে গতিশক্তির মান সবচেয়ে কম হবে” – উক্তিটি মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং রবিবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:support@Srijonshil.com মোবাইল :01681035797