‘রকস্টার’ নিয়ে আসছেন তিশমা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৮
এ দেশের অন্যতম জনপ্রিয় পপ তারকা তিশমা তার সর্বশেষ অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’ প্রকাশের পর মিডিয়াতে অনেকটা নিরব হয়ে গিয়েছিলেন। আর এই নিরবতা পালনের ব্যখ্যা জানতে চাইলে তিশমা বলেন, ‘আসলে নিরব না, আমি আমার নতুন অ্যালবামের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে মিডিয়া পাড়ায় উকি মারার সময়টুকু পাইনি। নতুন অ্যালবাম নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন আমি’। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে জানতে চাইলে তিশমা বলেন, ‘আমার সর্বশেষ অ্যালবামটি তো আমি অনলাইনে রিলিজ দিয়েছি, তবে এর বেলায় কি করব এখনও ভেবে উঠতে পারিনি। এবারের অ্যালবামের নাম রেখেছি ‘রকস্টার’। আর এই অ্যালবামের পেছনে সময় একটু বেশি যাওয়ার প্রধান কারণ হচ্ছে সবক’টি গানের সুর ও সংগীত আমি নিজেই করছি। তাই প্রতিটি গানের পেছনে নিয়মিত কাজ করছি। যতক্ষণ না নিজের মন ভরছে ততক্ষণ কোনো গানকে ক্ষান্ত দিচ্ছি না, নিজেও শান্ত হচ্ছি না। এটি আমার ১১তম অ্যালবাম। ১০টি গান নিয়েই আপাতত তৈরি হয়েছি। এখনো সবকটি গানের কাজ শেষ হয়নি। তাই প্রকাশের দিনক্ষণও অনুমাণ করে ঠিক বলতে পারছি না। রক, হার্ড রক, মেলোডি ও সফট এই সব ঘরানা মিলিয়েই অ্যালবামটি হচ্ছে। ’ উল্লেখ্য, তিশমার এই ‘রকস্টার’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে—‘রক রাজকন্যা পার্ট ২’, ‘জো জো’, ‘ঢাকা থ্রি’ যার অধিকাংশ গানই তিশমার নিজের লেখা।