১১ জানুয়ারি মিডিয়া পিকনিক

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে এ দেশের ছোট পর্দার তারকাদের মিলনামেলা মূলক এক বনভোজনের। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত টিভি মিডিয়ার সবচেয়ে বড় আয়োজন এই মিডিয়া পিকনিক। এবারের মিডিয়া পিকনিক অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি শুক্রবার সাভার আর্মি ডেইরি ফার্ম-১ এ। এই বনভোজনে টেলিভিশন মিডিয়া সংশ্লিষ্ট প্রায় সকল তারকা, পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত থাকবেন। থাকবেন সাংবাদিকরাও। নাচ-গান, ও তারকাদের অংশগ্রহণে খেলাধুলার মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এই উত্সব।