নতুন লাইন-আপে শহীদের ‘গানের দল’

এর আগে বিনোদন প্রতিদিনে প্রকাশ হয়েছিল দুরবীন থেকে বহিষ্কার হয়েছেন আরফিন রুমী। এরপর বেশ কিছু মিডিয়া খবরটি ভিত্তিহীন বললেও শেষ অবধি আমাদের খবরই সত্য প্রমাণিত হলো। দূরবীন মূলত শহীদের গড়া নিজস্ব গানের প্ল্যাটফর্ম। ব্যান্ডদলের শীর্ষ সংগঠন বামবা’র অন্তর্ভূক্ত না হলেও এই দলটিকে তাই ‘ব্যান্ড’ না বলে বলা ভালো ‘গানের দল’। তাই শহীদ এবারে তার গানের দল ‘দূরবীন’ এ আরও ক’জন তরুণ মিউজিশিয়ানদের সুযোগ দিলেন। পুরোনো দলের ভেতরে শুধু রয়েছেন কণ্ঠশিল্পী আইয়ুব। তবে দূরবীন তাদের এবারের লাইনআপে এরই মধ্যে চট্টামসহ বেশ কিছু জায়গায় স্টেজ শো করে এসেছেন। অন্যদিকে প্রায় একই লাইন আপে গাইছেন দূরবীন থেকে বের হয়ে যাওয়া আরফিন রুমী ও কাজী শুভ। এবারের লাইনআপে থাকছে, শহীদ (ভোকাল), আইয়ুব (ভোকাল), রুরেল (ড্রামস),শাওন (বেইজ গিটার),হূদয় (লিড গিটার), রাফি(কি বোর্ড ও কম্পোজার)। দলের এই ভাঙা-গড়া নিয়ে শহীদ বলেন, ‘আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই দেখতে পাব,ব্যান্ড দল ভাঙ্গা নতুন কোনো বিষয় নয়। গানটা হচ্ছে স্বাধীন। যার যেখানে গিয়ে গান করতে ভালো লাগবে সে সেখানে গান করবে। রুমি- শুভর মতো ভালো শিল্পী গানের বাজারে এসেছে।’