‘রাত বিরাতে’

ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’র আজকের পর্বের অতিথি জাপানের সংগীতশিল্পী মি. সিনতু সান। তিনি ভালো বাংলা বলতে ও বাংলা গান গাইতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন শিল্প-সংস্কৃতির সাথে যুক্ত। অনুষ্ঠানে আইয়ূব বাচ্চু, জেমস ও দেশের গানসহ ৫টি গান গেয়েছেন। এ ছাড়া কথা বলেছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত স্থানে বেড়িয়েছেন। কণ্ঠশিল্পী সাহেদের উপস্থাপনা বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।