বিটিভির নতুন ধারাবাহিক ‘শুভযাত্রা’

এ দেশে ধারাবাহিক নাটকে দেশের বাইরে শুটিং হয় এখন প্রতিনিয়ত। সেই নিয়মেই কিছু লোকেশন বৈচিত্র্য আনতেই এহসানুল হক সেলিমের রচনা ও পরিচালনায় বিটিভিতে নতুন ধারাবাহিক শুরু হতে যাচ্ছে। নাটকের নাম ‘শুভযাত্রা’। নাটকে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় ও গুণী অভিনয় কলাকুশলী। তারা হলেন—মামুনুর রশীদ, তুষার খান, আরমান পারভেজ মুরাদ, আহমেদ রুবেল, ফারজানা ছবি, লারা লোটাস, মুক্তি, সাজ্জাদ, সেলিমসহ অনেকে। ‘শুভ যাত্রা’ নাটক প্রসঙ্গে নাট্যকার-নির্মাতা এহসানুল হক সেলিম বলেন, ‘সমসাময়িক জীবনযাত্রা নিয়ে প্রেম ভালোবাসার গল্প এটি। এই নাটকে একই সাথে প্রেমের গল্পের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসও রয়েছে প্রচুর। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনসহ মালয়শিয়ার গুরুত্বপূর্ণ শুটিংস্পটে চিত্রায়ন করা হয়েছে। দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা যেহেতু এই মাধ্যমে।’