আজ বিসিএলের তৃতীয় রাউন্ড শুরু
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪০
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়বে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল।
টুর্নামেন্টের মাঝপথে বিসিএলের পয়েন্ট পদ্ধতি নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছিল তা সমাধান করেছে টুর্নামেন্ট কমিটি। তবে আগের পয়েন্ট পদ্ধতি বাতিল করে পুনরায় যে বাইলজ তৈরি হয়েছিল তাই শেষ পর্যন্ত রেখে দিয়েছে টুর্নামেন্ট কমিটি। নতুন পদ্ধতি অনুযায়ী বিসিএলে দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। বোনাস পয়েন্ট নিয়ে তাদের সংগ্রহ ১০। ৯ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল রয়েছে দ্বিতীয় অবস্থানে। ৬ পয়েন্ট পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল আর এখনো কোন পয়েন্ট অর্জন করতে পারেনি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।