ওয়ানডে দল থেকে বাদ পড়লেন শেবাগ

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিরেন্দর শেবাগ। আগামী ১১ জানুয়ারি রাজকোটে অনুষ্ঠেয় প্রথম ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের জাতীয় দল নির্বাচক কমিটি। দিল্লিতে গত রবিবার পাকিস্তানতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১০ রানে হারায় ভারত। সিরিজ যদিও পাকিস্তান আগেই নিশ্চিত করেছিল। তাই ২-১ ব্যবধানে সিরিজ শেষ হয়েছে। শেবাগ শেষ ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে ছিলেন না। আগের দুই ওয়ানডে ম্যাচে শেবাগ ৩৫ রান সংগ্রহ করেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভাল করেছিলেন চেতেশ্বর পুজারা। সাত ইনিংসে পুজারার সংগ্রহ ছিল ৪৩৮ রান। ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন চেতেশ্বর পুজারা। চলমান রঞ্জি ট্রফিতে ২২১ বলে ডাবল ২০৩ রান করার পুরস্কার হিসেবে পুজারাকে দলে ডাকা হয়। ১৫০ রান করার পরের মাত্র ১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভাল পারফর্ম করতে না পারলেও সিরিজে সুরেশ রায়না, রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরকে দল থেকে বাদ দিতে পারেননি নির্বাচকরা। ইংল্যান্ড ও ভারতের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে কোচিতে ১৫ জানুয়ারি, রাচিতে ১৯ জানুয়ারি, চন্ডিগড়ে ২৩ জানুয়ারি এবং ধর্মশালায় ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। —বাসস ভারতীয় ওয়ানডে দল মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, অজিনকা রাহানে, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অশোক ডিন্ডা, সামি আহমেদ।