মৌমাছি

ভালুকা: মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি, নাচি, একবার দাঁড়াও না ভাই... হ্যাঁ ভালুকা এলাকার মৌমাছির দল দাঁড়াতে ভুলে গেছে। কারণ ইতিমধ্যে ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে তাদের বাসস্থানের সংকট দেখা দিয়েছে। তারপরও মাঝে মধ্যে কোথাও কোথাও মৌমাছির চাক চোখে পড়ে যায়। ছবিটি উপজেলার ভান্ডাব এলাকা থেকে তুলে পাঠিয়েছেন আমাদের ভালুকা সংবাদদাতা কামরুজ্জামান মানিক।