দর্শনার ইট ভাটায় বোমা হামলা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
গত রবিবার গভীর রাতে দর্শনা স্টার ইট ভাটায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে বোমা হামলা চালিয়েছে। দামুড়হুদা ও দর্শনা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্টার ইট ভাটার পাহারাদার আমিন ও আখের আলী জানান, ওইদিন রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসী ইট ভাটা ঘেরাও করে পূব নির্ধারিত টাকা দাবি করে। টাকা দিতে না পারলে সন্ত্রাসীরা ভাটা উড়িয়ে দেয়ার কথা বলেই পর পর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচাতে ভাটার শ্রমিক-কর্মচারী ও পাহারাদাররা ভাটা ছেড়ে পালিয়ে যায়। স্টার ইট ভাটার মালিক আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, গত ২ জানুয়ারি থেকে সন্ত্রাসীরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। যা দামুড়হুদা থানা-পুলিশকে অবহিত করা হয়।