ঠাকুরগাঁওয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মতবিনিময়

ঠাকুরগাঁও সীমান্তে বছরের প্রথম দিনে ভারতীয় বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ও কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া ঘটনায় ঠাকুরগাঁও সীমান্তগুলো উত্তেজনা বিরাজ করছিল। চোরাচালান রোধ ও ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন-এর উদ্যোগে উপজেলা সীমান্ত এলাকা রত্নাই উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার লে.কর্ণেল ইমদাদুল হক পিএসসি, ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না ও সীমান্ত ঘেঁষা ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আইয়ুব আলী। বক্তারা চোরাচালান রোধ ও ভারতে অবৈধ অনুপ্রবেশ বন্ধে চোরাকার-বারিসহ সকল অনুপ্রবেশকারীদের নিরুত্সাহিত করে বক্তব্য রাখেন। মতবিনিময় শেষে সমপ্রতি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত ৯ জনের স্ত্রী ও বাবা-মাকে আর্থিক সহায়তা ও কয়েকজনকে কম্বল প্রদান করা হয়।