মনোহরগঞ্জে টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধন

রবিবার কুমিল্লার মনোহরগঞ্জে তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট-এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মাস্টার সোলায়মান, নীলকান্ত ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জামাল খান, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ আহমেদ, শাহ শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসহাক মিয়া, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। জানা যায়, মো: তাজুল ইসলাম প্রতিষ্ঠানের জন্য ৬০ শতক জমিদান করেন এবং নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ করেন। উল্লেখ্য, এ জাতীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এ অঞ্চলে এটিই প্রথম। কারিগরি শিক্ষা বোর্ড ইতিমধ্যে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি প্রদান করেছে।