সরাইলে হত্যা মামলায়
২১ জন কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫০
সরাইল উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইকবাল আজাদ হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিকউদ্দিন ঠাকুরসহ ২১ আসামির জামিন না-মঞ্জুর করেছে আদালত। (সোমবার) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকের আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের জেলা কারাগারে নেয়া হয়। উল্লেখ্য, গত ২১ অক্টোবর সরাইল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আজাদ। হত্যাকাণ্ডের ব্যাপারে মামলা হলে পুলিশ চার্জশীট প্রদান করে।