কাপ্তাইতে পলিটেকনিক
ইনস্টিটিউটে কর্মবিরতি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫১
চাকরি কাঠামো ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদয়ের লক্ষ্যে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শিক্ষকদের কর্মবিরতি। আগামী ১০ জানুয়ারী পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান। কর্মবিরতি পালনের প্রথম দিনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ অবিলম্বে বিরাজমান জটিলতা সিরসন করে তা বাস্তবায়নের দাবি জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনস্টিটিউটের শিক্ষক ও চিফ ইনস্ট্রাক্টর আশুতোষ নাথ, মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নেতা সুজিত বিশ্বাস, রহমত উল্লাহ, খুরশীদ আলম, ইনস্ট্রাক্টর আবদুল মতিন হাওলাদার প্রমুখ।