মধুখালীতে ৯৮ জন আর্সেনিক রোগী

গত রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আর্সোনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন ডা. পার্থ ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকুর আহমেদ, নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ আলী জিন্নাহ, আবাসিক চিকিত্সক ডা. কবির সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, আ’লীগ নেতা মির্জা আক্তারুজ্জামান খোকন প্রমুখ। কর্মশালায় ডা. শাকুর আহম্মেদ জানান, মধুখালীতে ২০১১ সাল পর্যন্ত মোট ৯৮ জন আর্সেনিক রোগী চিহ্নিত করা হয়েছে এবং তাদের চিকিত্সা চলছে। সভায় মধুখালীকে আর্সেনিক ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়।