মে ধা বী মু খ

জাফরিন আক্তার মিম জাফরিন আক্তার মিম এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশনের পরিচালক এ মাহবুব আলম এবং মা আয়শা আক্তার রুমা। ফারিয়া তাবাসসুম মুক্তা ফারিয়া তাবাসসুম মুক্তা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দাউদকান্দি উপজেলার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে সাংবাদিক ওমর ফারুক মিয়াজী ও শিক্ষিকা কামরুন নাহারের কন্যা। মো. ইমামুর রহমান মো. ইমামুর রহমান জেএসসি পরীক্ষায় এ কে হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান ও নাসিমা রহমানের ছেলে। মো. রাতুল হাসান জয় মো. রাতুল হাসান জয় পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারী-নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আব্দুল হান্নান একজন ব্যবসায়ী এবং মাতা মোছা. রুখসানা পারভীন চাকরিজীবী। জামিলা সিদ্দিকী জামিলা সিদ্দিকী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সিলেটের বিশ্বনাথ উপজেলার গ্রীন বার্ড একাডেমী স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আবু বক্কর সিদ্দিকী ও নোহার সিদ্দিকীর মেয়ে। রিমা আক্তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রিমা আক্তার চাঁদপুরের কচুয়া উপজেলাধীন পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. শাহজাহান কাজী একজন দিনমজুর ও মাতা আংকুরী বেগম গৃহিণী। ফারজানা বেগম ফারজানা বেগম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকরা মডেল একাডেমী স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উজাইজুরী গ্রামের আবুল কালাম ও নেহার মালার মেয়ে। কাজী খাদিজাতুল কোবরা কাজী খাদিজাতুল কোবরা (মাহেরু) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর বটমলি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাওরান বাজার শাখার ম্যানেজার (অপারেশন) কাজী আনোয়ারুল আজম ও কাজী জাহেদা আজমের বড় মেয়ে।