টেকনাফে ১৪৬৫০ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ১৪ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে টেকনাফের চৌধুরীপাড়া ঘাটে মানুষবিহীন নৌকায় ১১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। অন্যদিকে গভীর রাতে টেকনাফের শাহ্পরী দ্বীপের গোলারচরে ৩ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করে কোস্টগার্ড। আটক মিয়ানমারের নাগরিকরা হচ্ছেঃ মংডুর বড়ডেইল এলাকার মোহাম্মদ আনসার আলম (২৪), একই এলাকার শামসুল আলম (২৩) ও মংডুর গর্জনদিয়ার কামাল হোসাইন (২৬)। তাদের মামলা রুজু হয়েছে।