বাঁশখালীতে ছাত্রদলের
দুই গ্রুপের সংঘর্ষে
আহত ১০
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৬
বাঁশখালীতে ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্যক্তিগতভাবে চিকিত্সা দেয়া হচ্ছে। বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনাসভা বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার অনুষ্ঠিত হয়। পৌরসভা ছাত্রদলের সভাপতি এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
সভায় শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং চেয়ার ভাংচুর করা হয়। আহতরা হলেন- নাসির উদ্দিন, বাহাদুর, মোশারফ হোসেন, গুরুতর আহত মনিরুল ইসলাম, রুহুল আমিন, শফিকুর রহমান, নঈমুল হক মানিক প্রমুখ।