টাঙ্গাইলে ছাত্রী নির্যাতন যেন বাংলার ওপর নির্যাতন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:৩২
‘টাঙ্গাইলে মেয়েটির ওপর নির্যাতন, যেন বাংলার ওপর নির্যাতন। এ ঘটনায় সাংবাদিক সমাজ সচেতন না হলে নির্যাতিত মেয়েটির যে কী অবস্থা হতো, তা ভাবতে গেলেও আমার গা শিউরে ওঠে।’ গতকাল সোমবার টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন।
এসময় কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মনে হচ্ছে, এ দেশে কোনো মানুষ নাই। আমার দেশের মানুষের যেন কোনো অস্তিত্ব নাই। এ মেয়েটি সঠিক বিচার পাবে বলেও আমার মনে হয় না।
তিনি বলেন, যখন রাজনীতিবিদ, সাংবাদিক কিংবা শিক্ষকেরই রিমান্ড চাওয়া হয়, তখন ১০ দিন কিংবা ৭ দিন রিমান্ড মঞ্জুর হয়; কিন্তু এ ঘটনার মূল হোতা বীথির মাত্র ১ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে।
গত ৭ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক বান্ধবী ওই স্কুল ছাত্রীকে মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায়। সেখানে আটক রেখে টানা তিনদিন ধষর্েণর শিকার ঐ স্কুল ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১০ ডিসেম্বর সদর উপজেলার রসুলপুর এলাকায় রেল লাইনের পাশে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা।