আজকের রাশিফল

আজ ২৬ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৬ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা-৮ ও ৯। শুভবার:শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল, সিরিয়াস কিন্তু জঙ্গি। উদ্যোগ ও উদ্যম আছে। আপনার আছে সাহস, আত্মবিশ্বাস ও সাংগঠনিক ক্ষমতা। ভ্রমণ ও অ্যাডভ্যাঞ্চারের প্রতি রয়েছে আপনার ঝোঁক। আপনি পরিশ্রমী। সেসাথে সংগ্রহ ও সঞ্চয় উপযোগী ঝুঁকি নিতে ও বিতর্কে জড়িয়ে পড়তে আপনি ভয় পান না। তবে সহজেই আপনি উত্তেজিত হয়ে পড়েন। একগুঁয়েমি দাপট থাকতে পারে আপনার জীবনে। আপনার ঘটনাবহুল ও শত্রুতাপূর্ণ জীবনে অনেক উত্থান-পতন আসতে পারে। আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন ঘটনা আপনার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট নিক্সন, লেখিকা সিমন দ্য বুভার, বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, মোহাম্মদ নূরুল হুদা, মোশাররফ করিম, চলচ্চিত্রকার দারাশিকো, শিবলী সাদিক হায়দার, প্রেসিডেন্ট আহমেদ সেকেতুরে, আবদুল হাই শিকদার, ড. এস,এম সালাহউদ্দীন, শামীমা ইয়াসমিন দিবা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশ্বস্ত কেউ আজ বিশ্বাস ভঙ্গ করতে পারে। মনের কথা সহজে কারো কাছে না বললেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অংশীদারী ব্যবসায় ভাঙ্গন ধরতে পারে। পার্টনারের সাথে সংযত আচরণ করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। মন ভালো থাকবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ অকারণ ব্যয় পরিহার করুন। শরীর ভালো যাবে না। দুশ্চিন্তার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সময়মতো উদ্যোগী হতে পারলে কর্মে সাফল্য আসবে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। জনসম্পৃক্ত পেশায় সুফল আশা করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অধীনস্তদের সহযোগিতা নাও পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ নিজের জেদ বজায় রাখলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কোন সমস্যার উদ্ভব হলে গুরুজনদের পরামর্শ নিন। তাতে কাজ উদ্ধার করা সহজ হবে। নিজের নেতৃত্ব দেয়ার ক্ষমতাকে প্রয়োগ করে দেখুন। কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। কেউ আজ আপনাকে ঠকাতে চেষ্টা কবে। অংশীদারী ব্যবসা ভালো যাবে না। আজ কোন কলহ-বিবাদে জড়াতে পারেন। দুর্নামকে ভয় পাবেন না। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্মস্থলে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। মায়ের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের প্রয়োজন দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক দিক ভালো যাবে। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক মন্দা আজও অব্যাহত থাকতে পারে। আর্থিক ব্যাপারে খুব বেশি আশা না করাই ভালো। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। গৃহে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। ঝুঁকিপূর্ণ কোন বিনিয়োগ না করলেই ভালো করবেন। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রবাসীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা নাও পেতে পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। পারিবারিক সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করলে ভালো করবেন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। রোমান্টিক বিষয়াদির ব্যাপারে সতর্ক থাকুন।