২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি
বাংলা দ্বিতীয়পত্র
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৩৫
১। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগ খ. মধ্য যুগ
গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ
২। বিরাম চিহ্ন কয়টি?
ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
৩। ‘চিকামারা’ বলতে কি বোঝায়?
ক. দেয়ালে লেখা খ. হীন শত্রুর সাথে পড়া
গ. শত্রুকে বিনাশ করা ঘ. বাজে কাজ করা
৪। কোনটির বানান অশুদ্ধ?
ক. সরনি খ. সুবর্ণ গ. অনুষদ ঘ. ফটোস্ট্যাট
৫। ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?
ক. প্রণাম করা খ. মুর্তি সংক্রান্ত
গ. নষ্ট হওয়া ঘ. উঁচু হওয়া
৬। অনুবাদের অর্থ কী?
ক. ভাষান্তরকরণ খ. অনুসরণ
গ. সমার্থকরণ ঘ. সংক্ষেপণ
৭। আদরার্থে কোনিট?
ক. বোনাই খ. কেষ্টা গ. নিমাই ঘ. গিন্নীপনা
৮। কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সাথে অনুবাদের সঙ্গতি রক্ষা হয় না?
ক. ভাবানুবাদ খ. আক্ষরিক অনুবাদ
গ. চিন্তামূলক ঘ. ব্যাখ্যামূলক
৯। তত্সম উপসর্গ কোনটি?
ক. গর খ. অনা গ. লা ঘ. সম্
১০। শব্দ ধাতুর পূর্বে শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সমপ্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
ক. উপসর্গ খ. অব্যয়জাতীয় শব্দাংশ
গ. অনুসর্গ ঘ. প্রত্যয়জাতীয় শব্দাংশ
১১। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
ক. ছটফট খ. ফিটফাট গ. সরাসরি ঘ. খটাখট
১২। কোনটিতে সক্ষমতা অর্থে অনুসর্গ ব্যবহূত হয়েছে?
ক. আসামীর পক্ষে উকিল কে
খ. রাজার পক্ষে সবকিছুই সম্ভব
গ. তুমি কোন পক্ষে
ঘ. শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে
১৩। ‘অর্ণব’ অর্থ কী?
ক. সৈকত খ. শৈল গ. সুধাশু ঘ. সমুদ্র
১৪। ‘প্রসারণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অপসারণখ. সমপ্রসারণগ. অকুঞ্চনঘ. আকুঞ্চন
১৫। কোনটি ‘ইন’ প্রত্যয়যোগে গঠিত কৃদন্ত পদ?
ক. শ্রমী খ. গ্রাহী গ. স্থায়ী ঘ. শান্তি
১৬। অপ্রাণীবাচক বিশেষ্য ব্যবহূত বহু বচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল, যুথ খ. সকল, সমূহ
গ. গণ, বৃন্দ ঘ. রাশি, রাজি
১৭। কোনটি পঞ্চমী তত্পুরুষ সমাস?
ক. শ্রমলব্ধ খ. জলমগ্ন গ. ছাত্রবৃন্দ ঘ. ঋণমুক্ত
১৮। যে সকল শব্দের ব্যুত্পত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সে সকল শব্দকে কী বলে?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রূঢ় শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
১৯। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের ওপর নির্ভর করে?
ক. বিষয়ের ওপর খ. ভাবের ওপর
গ. বিন্যাসের ওপর ঘ. লেখনির ওপর
২০। River serves us in many ways.- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. নদী আমাদের বহু উপকার করে
খ. নদী আমাদের খুবই উপকারী
গ. নদী দ্বারা আমাদের অনেক উপকার করে
ঘ. নদী নানাভাবে আমাদের উপকার করে
২১। Penny wise, pound foolish.- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. পেনিতে জ্ঞানী পাউণ্ডে
খ. বজ্র আটুনি ফসকা গেরো
গ. পয়সা হারালে ভীষণ ক্ষতি, টাকা হারালে ক্ষতি নেই
ঘ. বোকার ফসল পোকায় খায়
২২। পত্রের কোন স্থানে ইতি লেখার রীতি আছে?
ক. পত্রের শুরুতে খ. পত্রের মাঝখানে
গ. পত্রের শেষে ঘ. ঠিকানা লেখার পর
২৩। “সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা”-এক কথায় কি হবে?
ক. সংবর্ধনাখ. অভিনন্দনগ. ক্ষণজন্মঘ. প্রত্যুদ্গমন
২৪। কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
ক. ভাষা সমৃদ্ধি খ. চিঠির আয়তন
গ. বক্তব্যের স্পষ্টতা ঘ. স্বাক্ষর ও সম্বোধন
২৫। ব্যক্তিগত চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়?
ক. ধর্মের ভিত্তিতে খ. সামাজিকতার ভিত্তিতে
গ. সৌজন্যবোধের ভিত্তিতে
ঘ. প্রাপক ও প্রেরকের সম্পর্কের
২৬। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সঃ+কার খ. সম্+কার
গ. সং+কার ঘ. সত্+কার
২৭। নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
ক. ক, ঙ খ. ক, খ গ. চ, জ ঘ. খ, ঝ
২৮। ‘ষোল’ শব্দটির ক্রমবাচক রূপ কোনটি?
ক. ১৬ খ. ষষ্ঠিতম গ. ষোলই ঘ. ষোড়শ
উত্তর: ১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ
২৮. ঘ