শূন্য সমীকরণ

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শূন্য সমীকরণ’। অঞ্জন আইচের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, শিমুল, মুরাদ, সুইটি, ফারুক আহমেদ, ডা. এজাজ, তানিয়া হোসেন, নোভা, নিশো, শশী, স্বাধীন খসরু, রেজওয়ানা লোপা, এস এম মহসিন, রাশেদ মামুন অপু, আবীর, শাহরিয়ার শুভ, বিনয় ভদ্র, পৃথু, ওয়াহিদা রাহী প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—সোবহান সাহেব সরকারি চাকরি থেকে সদ্য অবসর নিয়েছেন। তার তিন ছেলে, দুই মেয়ে এবং এক ছেলের বউ। অবসর নেওয়ার পর পরিবারের কিছু অসংগতি লক্ষ্য করেছেন সোবহান সাহেব। বড় ছেলে সিনেমা বানানোর নেশায় বিভোর। সারারাত সে সিনেমা দেখে আর সারাদিন ঘুমায়। মেজো ছেলে প্রেম করে বিয়ে করে বউ নিয়ে বাসায় আসে, বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করতে নামে, কিন্তু সেখানেও সে সফল হতে পারে না। এভাবেই এগিয়ে যায় নাটকটি।